বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

জিয়া’হলে তাতবস্ত্র মেলার শুভ-উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক – আলমগীর হুসাইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৮ 🪪
নারায়নগঞ্জ নগরীতে তাতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা–২০২৫ এর শুভ উদ্ধোধন  করলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক(সার্বিক)  মোহাম্মদ আলমগীর হুসাইন ।

শুক্রবার (৭ই মার্চ) বিকেলে নগরীর  চাষহাড়া জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্ধোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেলা উদ্ধেধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন। মেলায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, লাকী জামদানী ওয়েভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন এ সময় বলেন, প্রতি বছর এ মেলায় আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের মেলায় প্রচুর ক্রেতারা এসে তাদের পছন্দের মানসপ্পন্য পন্য সূলভ মূল্যে ক্রয় করতে পারছেন। মেলায় বিভিন্ন  ধরনের পন্যসামগ্রী  এখানে একত্রে  পাওয়া যাচ্ছে।

এসময় মেলার শুভ উদ্বোধন শেষে  আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন  বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এই মেলার আরয়াজন করেছি। মেলায় ১৫টির মত ষ্টল রয়েছে। যার মধ্যে জামদানী শাড়ি ও তাতের লুঙ্গি, তাতের শাড়ি, পাঞ্জাবী, কসমেটিক, বাচ্চাদের বাহারি রংঙ্গের পেন্ট, সার্ট, পাঞ্জাবী, নিত্যনতুন জামাকাপর, ইলেকট্রনিক্স পন্য,  ক্রোকারিজ, বাচ্চাদের খেলনা সহ মানসম্মত বিভিন্ন পছন্দের জিনিস পত্রাদি অতি সূলভ মূল্যে বিক্রি হচ্ছে। আমরা আশা করি মেলায় প্রচুর পরিমানের ক্রেতা সাধারন আসবেন। এই মেলা আগামী ১ লা বৈশাখ পর্য়ন্ত চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, উদ্দ্যেগতা মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, মোঃ মাসুম সহ অন্যান্য ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্নধারগন।

এর আগে ফিতা কেটে, পায়রা এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ। উদ্বোধনী দিনে প্রচুর ক্রেতার উপস্থিতি ছিলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102