শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩২৩ 🪪

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকীতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া এবং রান্না করা খাবার বিতরণ কর হয়।

বুধবার (৩১ মে) বাদজোহ ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম তল্লা মডেল গ্রুপ সংলগ্ন একটি খোলা মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে সদস্য সচিব মো.আলমগির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও বিশেষ অতিথি হিসেবে সদস্য সচিব এড.আব্দুল বারী ভূঁইয়া।

অতিথি বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেন, এদেশের জনগণ সরকারে কাছে জিম্মি। সরকার জনগণকে জিম্মি করে রেখেছে। দেশে লুটপাট চলছে, আজকের এই আন্দোলন এদেশের ১৮কোটি মানুষের আন্দোলন কারন প্রতিটা জিনিষের দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে। আমাদের সকলের ঐক্য হতে হবে। আমাদের সকলে মিলেমিশে একটি চুরান্ত আন্দোলনে পৌঁছাতে হবে। সেই সময় চলে এসেছে। আপনারা জানেন সরকারের পায়ের নিচে কোন মাটি নেই। শুধুমাত্র একটি ধাক্কার অপেক্ষায়, আমরা সবাই মিলে যদি একটি ধাক্কা দেই তাহলে এই সরকার চলে যাবে।
আমরা বলিনা যে বিএনপির ক্ষমতায় আসতে হবে, বিএনপি ক্ষমতার আসবে তার জন্য আন্দোলন করি।আমরা আন্দোলন করি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা আন্দোলন করি এদেশের মানুষের ভাতের অধিকার আদায়ের জন্য।যেকোনো সময় চেয়ে বর্তমান নারায়ণগঞ্জ জেলা কমিটি খুব শক্তিশালী। আমার নেতা জনাব গিয়াস উদ্দিন এর নেতৃত্বে, আমার নেতা খোকনের নেতৃত্বে, নারায়ণগঞ্জ হতে আন্দোলনের মাধ্যমে শুরু করে এই সরকারের পতন করতে চাই। আমরা সকলে সহযোগিতা কামনা করছি।

মিলাদ ও দোয়া মাহফিল ফতুল্লা থানার ইউনিয়ন গুলিতে সারাদিনের কর্মসূচির অংশ হিসেবে তারা উপস্থিত থেকে দোয়া শেষ করার পর নিজ হাতে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। পরে ইউনিয়নের ওয়ার্ড গুলোর মধ্যে বিভিন্ন স্পর্টে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মিলাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক মো.রুহুল আমিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান মিঠু,
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহাম্মেদ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু,সাধারণ সম্পাদক ডালিম, সাংগঠনিক সম্পাদক হাজী রওশন আলি,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শর্জাহান সাদেক, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, এছাড়া এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102