বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

কাঁচপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ হাজার ৪শ’ ৫০ কেজি অবৈধ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ 🪪

কাঁচপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ হাজার ৪শ’ ৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায়, নোয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক তল্লাশি করে এসব জাটকা উদ্ধার করে কোস্ট গার্ড।

গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
অভিযানের নেতৃত্বে থাকা কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানটি পরিচালনা করেন। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকের চালক ও স্টাফদের জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ জাটকা ছাড়া অন্যান্য মাছ তাদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দ হওয়া জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102