রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড: আব্দুল মঈন খানের সাথে এস. আলম রাজীবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ 🪪

আজ সকালে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খানের সাথে রাজধানী গুলশানস্থ তার বাসভবনে সাক্ষাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব।

এ সময় দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর বিগত দিনের কার্যক্রম ও আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। ড. আব্দুল মঈন খান চলমান আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে সংগঠনের নেতৃবৃন্দকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং দীর্ঘ ১৪ বছর ধরে অনলাইনে বিএনপি’র প্রযুক্তিনির্ভর সহায়ক শক্তি হিসেবে অক্লান্ত পরিশ্রম করে আসা ২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শুভ কামনা জানান। সাক্ষাত কালে তার কাছে সংগঠনের বিগত দিনের সাইবার ও রাজপথের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র সম্বলিত পোর্টফলিও হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সেই সাথে সংগঠনের সভাপতি এস. আলম রাজীব-এর দাদার নামে প্রতিষ্ঠিত বনাইদ বাবু মিয়া হাই স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল মঈন খান স্কুলের বর্তমান এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর আলম মিয়া, জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জানে আলম সাহেবের বড় ছেলে খালেদুজ্জামান, লন্ডনস্থ নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক আব্দুল গফুর মিলন প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102