শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

ভোগান্তি দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ব্যবস্থা হচ্ছে- এএফ হাসান আরিফ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩২৯ 🪪
স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ডিজিটাল সার্ভের এতো গল্প শোনা যাচ্ছে। এই ডিজিটাল সার্ভের উপকারিতা কী। নিশ্চয়ই এর পেছনে ব্যাপক অর্থ, সময় ব্যয় হচ্ছে। এতে গ্রামের মানুষের উপকারিতা কী, এমন অনেক প্রশ্ন মানুষের মনে আসছে। আগে গ্রামে জমি মাপতে আমিন সাহেব আসলে সবাই দুশ্চিন্তায় থাকত। সকলের চিন্তা থাকতো জমির আইল ঠিক থাকবে কীনা, আমার জমি আমার নামে থাকবে কীনা বা যার সাথে শত্রুতা তার নামে চলে যাবে কীনা। এই বিপত্তিগুলো থেকে গ্রামে অস্থিরতা হতো, কোন্দল হতো। এই ভোগান্তি দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ব্যবস্থা হচ্ছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন শেষে গণ মাধ্যমকে এই কথা বলেন তিনি।

এএফ হাসান আরিফ বলেন, এসকল ঘটনায় অনেক মামলা হত। সমাজের একটা বড় অংশ ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে ভেগান্তিতে পড়ত। এটা থেকে চিরতরে পরিত্রাণ পাওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে সার্ভে হচ্ছে। এর আওতায় ঘরবাড়ি, গাছপালা সব থাকবে এবং এটা সংরক্ষিত থাকবে। ফলে জরিপ নিয়ে যেসকল অস্বচ্ছতা, সেগুলো আর থাকবে না।

তিনি আরও বলেন, আমরা কল সেন্টার চালু করেছি। এর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মানুষ যেকোনো অভিযোগ করার সুযোগ পাচ্ছে এবং অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন আমরা অনলাইনে বাসায় বসে খতিয়ান পেয়ে যাবো। জমির খাজনাও আমাদের একশ টাকা হলে একশ টাকাই দিতে হবে। এটা নিয়ে অস্বচ্ছতা থাকবে না। যে অভিযোগগুলো আমরা এখন পাচ্ছি এগুলো তখন আর হবে না। এই মূল জরিপের বেনিফিট আমরা পাবো। মামলা কমে যাবে, ফৌজদারী মামলা কমে যাবে। জমির কারণে চাচা-ভাতিজা মামা-ভাগ্নের যে সম্পর্ক নষ্ট হচ্ছে ও ঝগড়া বিবাদ হচ্ছে, এগুলো কমে যাবে। গ্রামের অস্থিরা, সমাজের অস্থিরতা কমে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও ইডিএলএমএস প্রকল্প পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102