মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়নগন্জে ৫ম জাতীয় কুরান প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩২০ 🪪
নারায়ণগঞ্জে আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ  এর উদ্দ্যেগে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ৫ম জাতীয় হিফজুল কুরান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 
শনিবার (১৯ই অক্টোবর) বাদ আসর নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। হিফজুল কুরান প্রতিযোগিতায় বিজয়ী  ৩০ জন হাফেজ কে ৩০, ১০, ও ৫ পাড়ায় প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কার প্রদান করেন আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান (দা, বা,) বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান, হেফাজতে ইসলামের অর্থ সচিব মুফতি মুনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ,  মারকাজুত তাহফিজ  ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহম্মেদ আনা নাজিরি,  শায়খুল হাদীস আল্লামা আবু তাহের জিহাদ, মাওলানা মাহবুবউল্লাহ  সন্দিপি, মাওলানা আবু সায়েম খালেদ, উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান, সাধারনসম্পাদক মুফতি হারুন উর রশিদ  মাওলানা মোশারফ হোসেন মাহমুদ, মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা, আলহাজ্ব লোকমান হোসেন, মোঃ জাকির হোসেন, শাইফুর  রহমান, হাফেজ আব্দুল করিম  সহ প্রমূখ । 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ ক্বারী মোহাম্মদুল্লাহ  ও পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
 
হিফজুল কুরান প্রতিযোগিতায় প্রথম স্হানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে খালিদ বিন ওয়াহিদ, ২য় হয়েছে শরিফুল ইসলাম, মোঃ হোজায়ফা ৩য় স্হান অর্জন করে। 
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্ল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি বশির উল্লাহ সাহেব। 
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102