বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননায় ভূষিত হলেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ 🪪
সৃজনশীল লেখকদের নিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ গল্প,কবিতা, উপন্যাস ও লিটল  বই  প্রকাশনা করে চলছে  রৌদ্র ছায়া। কবি আহমেদ রউফ এর সম্পাদনায় ও সার্বিক তত্বাবধানে  রৌদ্র ছায়া এ পর্যন্ত   অনেক গুণী লেখকদের বই প্রকাশ করেন। প্রতিবছরই বাংলা একাডেমি আয়োজিত  একুশে বই মেলায় তার প্রকাশিত বই রৌদ্র ছায়া স্টলে শোভাপেতেও দেখা যায়।  প্রকাশনার ১০ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৪ অক্টোবর রোজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি হলরুমে কবি কন্ঠে কবিতাপাঠ ও সাহিত্য সন্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার ও দেশের অনেক স্হান হতে  আগত বরেণ্য লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ আয়োজনে  প্রবন্ধে কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু উপস্থিত আমন্ত্রিত অতিথিজনদের হাত থেকে  রৌদ্র  ছায়া সাহিত্য সন্মাননা  ২০২৩ পদক ও সন্মাননা স্মারকপত্র গ্রহন করেন। 

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক লি.এর অবসরপ্রাপ্ত ব্যাংক নির্বাহী-সাইফুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মামুন হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক তারাপদ আচার্য্য,ব্যবসায়ী  মাহমুদুল হাসান, গবেষক হাসান রাউফুন,কবি দীপক ভৌমিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করি ও শিক্ষক, রৌদ্র ছায়া’র  প্রধান উপদেষ্টা- রণজিৎ মোদক। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ শামীম রেজা।স্বাগত বক্তব্য রাখেন গল্পকার- বদরুল আলম। সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনায় ছিলেন  রৌদ্র ছায়া’র প্রকাশক লেখক আহমেদ রউফ।

অতিথিদের আলোচনা ও উপস্থিত কবিদের কবিতা পাঠের পর ৯ জন লেখককে সাহিত্য সন্মাননা ২০২৩ প্রদান করা হয়। এ সময় অন্যান্য যাহারা  ২০২৩ রৌদ্র ছায়া সাহিত্য সন্মাননা পেলেন  কবিতায় আল হাফিজ ও এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ আহসান কবীর ও সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ লুৎফা জালাল, প্রবন্ধে  এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার ও সংগঠক হিসেবে জাহাঙ্গীর  ডালিম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102