শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিম্নআয়ের নারীদের সেলাই মেশিন বিতরণ করলেন কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল বলেছেন, নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে বসবাসকারী নিম্নআয়ের নারীদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। মঙ্গলবার ১০জন নারীকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আমি বিশ্বাস করি একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম হবে। মঙ্গলবার সকাল ১১ টায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিম্নআয়ের নারীদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করেন তিনি। ৫নং কাউন্সিলর এর ব্যাক্তিগত উদ্দেগে সাবলম্বী প্রকল্পের মাধ্যমে ১০ জন নারীকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় কাউন্সিলর সাদরিল বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সঙ্গে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি আজকে যারা এই সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। সেলাই মেশিনগুলো অনেক মূল্যবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। সবাই জন মিলে একটি চমৎকার মার্কেট তৈরি করবেন। আমি চাই আপনাদের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সচিব নাজমুল হোসেননহ অন্যান্যরা।

কাউন্সিলর সাদরিল আরো বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারছি একটি কুচক্রি মহল আমার এবং আমার পরিবার ও দলের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এসব অপকর্মকারীদের কোন ছাড় দেয়া হবে না । যারাই আমাদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন, যদি কেউ আমার এবং আমার পরিবারের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করবে তাদের প্রশাসনের হাতে তুলে দিবেন । তাদের বিষয়ে কোন ছাড় নেই এসব অপকর্মকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যাবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102