রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৈষম্যের প্রতিবাদে ব্যাচ ৯৭, না’গঞ্জ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪৩৭ 🪪
:ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়ার ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলায় ১৯৯৭ সালের এস. এস. সি. পাশ করা শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ। সংগঠনটি বলছে, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জ সবসময় উন্নয়ণ বৈষম্যের শিকার। নানাভাবে অবহেলিত এ জেলা থেকে লাচলকারী পরিবহণগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত বাস ভাড়া আদায় করে চলেছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না।
শুক্রবার (১৬ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ও-ই রুটের বাস ভাড়া কমনোর দাবী জানায় ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ।
উক্ত সময় ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ বলেন- ঢাকা হতে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সা করে হলে মোট ভাড়া দাঁড়ায় ৪১ টাকা। সেখানে নারায়ণগঞ্জের পরিবহণগুলো ৫৫ টাকা আদায় করছে। এভাবে এ-ই রুটে নিয়মিত যাতায়াতকারী একজন যাত্রী প্রতিদিন ৩০ টাকা অতিরিক্ত বাস ভাড়া দিয়ে আসছেন। তাহলে মাসে ও বছরে হিসেব করলে অঙ্কটা বেশ বড়ো হয়ে দাঁড়ায়। ও-ই রুটে দৈনিক হাজার হাজার যাত্রী চলাচল করে। আমরা বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি।
বাস ভাড়া বৈষম্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে এসময় আরও বক্তব্য রাখেন- ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরীন সুলতানা জেমী, তথ্য প্রযুক্তি সম্পাদক হালিম উল্লাহ টিটু।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সাঈদুল ইসলাম’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জানে আলম, মোঃ সায়েম কবীর, মনির হোসেন, মাইন উদ্দিন সোহাগ, কামরুল হাসান সোহাগ, সোহাগ খান, মোঃ আক্তার হোসেন, শরিফ উদ্দিন সফু, রিপন মাহমুদ আকাশ, ফরহাদ উদ্দিন শাওন, মোঃ ফজলুর রহমান, আব্দুল কাদের, সনেট সিনহা, মোঃ নাজমুল হক, আকবর হোসেন, আব্দুল সাত্তার মাসুম, শিশির আহমেদ মাসুম, সুমন চন্দ্র সাহা, তনয় কুমার সাহা, ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102