বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

বেইলি রোড ট্রাজেডি, আজমেরী ওসমানের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৩৪ 🪪

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আলহাজ্ব একেএম আজমেরী ওসমান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আগুনে প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। একইসাথে গতকালের এ ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান আলহাজ্ব একেএম আজমেরী ওসমান।

জানা গেছে, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে। একই পরিবারের পাঁচজনসহ মারা গেছেন ৪৫ জন।

এর মধ্যে ঢামেক হাসপাতালে ৩১, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি মরদেহ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টুরেন্ট এবং ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102