বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ট্রুডো,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৫৮ 🪪
trudo

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রুডো সালাম দিয়ে বলেন, আজ রাতে কানাডায় ঈদ উৎসব শুরু হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উৎসব উদযাপন করবেন। ঈদুল ফিতরের মাধ্যমেই মুসলমানদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হবে।

এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।

ভিডিও বার্তায় আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি বলেন, যেহেতু আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।

এসময় স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আর

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102