বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

মুন্সিগঞ্জে যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭০৬ 🪪
:মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলা ২৭ অগ্রহায়ণ বাদ এশা থেকে সারারাত ব্যাপী মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকাধীন মাস্তানবাজার ভূবনগাড়া এলাকাস্থ যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে এ মাসিক ফাতেহা শরীফের আয়োজন করা হয়।
আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ চিশতি (রহঃ) ফাতেহা শরীফে আগত ভক্তবৃন্দ ও মুরিদানের উদ্দেশ্য ওয়াজ নসিহত সহ আখেরী মোনাজাত করেন। এরপর সারারাত ব্যাপী ধর্মীয় গান অনুষ্ঠিত হয়।
যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফের পীর আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ্ চিশতি (রহঃ) বলেন- মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, মানুষ হত্যা মহা পাপ। যারা ক্ষমতার লোভে আজ নিরীহ মানুষ হত্যা করছে, তারা জাহান্নামি। মহান আল্লাহ্ ও নবী রাসূলগণ বান্দাদের কোনো দিন এ শিক্ষা দেননি। তারা মানুষের জন্য আল্লাহর দিনের শিক্ষা ও মানুষের কল্যাণের জন্য কাজ করতে উৎসাহিত করেছেন। আপনারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর মহান আল্লাহর হুকুম ও রাসূল (সাঃ) এর সুন্নাতের অনুসরণ করবেন।
উক্ত মাসিক ফাতেহা শরীফে উপস্থিত ছিলেন-নূর এ মোহাম্মদী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ মোল্লা, পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ মহসিন মোল্লা, সমাজসেবক মোঃ মাহমুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মোল্লা, মোঃ সিরাজ মিয়া, মোঃ শরিয়ত উল্লাহ, মোঃ রওশন আলী, মোঃ কামাল মিয়া, মোঃ সিরাজ মাদবর, মোঃ আবু সালেহ মোল্লা, মোঃ মিঠু, মোঃ টিটু প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102