বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে আলীরটেক -ডিক্রিচর ফেরি সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭১৭ 🪪

ফেরি সার্ভিস চালু হওয়ার সংবাদে উল্লাসে মেতে উঠেছে আলীরটেক-ডিক্রিচরের মানুষ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী শনিবার (১৪ অক্টোবর ) উদ্বোধন হতে যাচ্ছে এই ফেরীঘাট। এটি যেন আলীরটেক ইউনিয়নের মানুষের স্বপ্ন পূরণের আরও একটি ধাপ এগিয়ে নিলো।

 

আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.জাকির হোসেন এর একক প্রচেষ্টায় সকল কার্যক্রম সফল ভাবে শেষ হয়েছে। এই এলকার মানুষের দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফেরিঘাটটি এখন উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধনের পরেই সকল কার্যক্রম শেষে নিয়মিত ভাবে আলীরটেক টু ডিক্রিচর ফেরি সার্ভিসটি চলবে। উদ্বোধনের সকল কার্যক্রম সামনে রেখে শনিবার ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। উদ্ভোধন অনুষ্ঠান স্মরনীয় করে রাখতে আলীরটেক ইদগাহ্ মাঠে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশের ও রাখা হয়েছে খাবারের ব্যবস্থা।

 

ফেরিতে পণ্যবাহী যানবাহনের ব্যাপক চাহিদা রয়েছে তা জানিয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী মো.শাহীন রাজু বলেন,ফেরিটি চালু হলে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ শহরের দূরত্ব কমে আসবে, বক্তাবলী ইউনিয়নের কানাইনগর – লালমিয়ারচর হয়ে সহজেই পদ্মাসেতুতে যাওয়া যাবে। ডিক্রিচর ঘাটদিয়ে দ্রততম সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে যাওয়া-আসা করা যাবে। বাঁচবে সময় ও জ্বালানি খরচ এবং পণ্যবহনে লাভবান হবে, সাথে ব্যবসা ও বাণিজ্যের বড় ধরণের পরিবর্তন আসবে। তিনি আরও জানান, আপাতত একটি ফেরি উদ্বোধন করা হবে। চাহিদা অনুযায়ী ফেরী বাড়তে পারে।

১৪ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ফেরি চলাচলের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান (এমপি), আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন। এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর কর্মকর্তসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্ভোধন পরিচালনা কমিটি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102