শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বাংলাবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস.এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এস.এম ফয়েজ উদ্দিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। কঠোর পরিশ্রম এবং নৈতিকতার সাথে শিক্ষা অর্জন করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখবে, তোমরাই দেশের উজ্জ্বল নক্ষত্র।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মোঃ হাছিনুজ্জামান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত রুবেল। তারা শিক্ষার্থীদের নিয়মবর্তিতা ও দেশপ্রেমের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলেয়া বেগম। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করেন।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102