শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর শাখা। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার ও জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশু গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন বলেন, “ব্যক্তি স্বার্থ ও ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়ে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা চরম অমানবিক ও নিন্দনীয় কাজ। একটি নিষ্পাপ শিশুর শরীরে বুলেটের আঘাত আমাদের বিবেককে নাড়া দেয়। রাজনৈতিক ছত্রছায়ায় দলীয় কোন্দল ও সহিংসতার কারণে নিরীহ মানুষের, বিশেষ করে শিশুদের জীবন বিপন্ন হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিপ্লব খাঁন আরও বলেন, “অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একই সাথে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।”

বিবৃতিতে গণসংহতি আন্দোলনের এই নেতা উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ের খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

গণসংহতি আন্দোলন মনে করে, এ ধরনের সহিংসতা বন্ধ না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। তাই অবিলম্বে সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষে সোচ্চার হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতিও তিনি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102