শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ 🪪
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, কেবল নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। আজ (৯ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
​মাওলানা মইনুদ্দিন আহমাদ তার বক্তব্যে নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “চোর-বাটপার দিয়ে এদেশের পরিবর্তন করা সম্ভব নয়। দেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকের কোনো বিকল্প নেই।” আদর্শ স্কুলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আদর্শ স্কুল শুধু একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি মূলত একটি মানুষ গড়ার কারখানা।” এখান থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র শিক্ষক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ​শহিদুল ইসলাম বাঙালী, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ​ইকবাল হোসেন শ্যামল,  আদর্শ স্কুল উপাধ্যক্ষ ​মাইনউদ্দিন আহমেদ, আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ​ডা. আলী আশরাফ খান, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি ​মাওলানা ওমর ফারুক।
​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আবদুর রশিদ শেখ, রবিউল আলম খান প্রমুখ।
​অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সততার পথে অবিচল থাকার আহ্বান জানানো হয়। বিদায় বেলায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের সময় স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102