শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ 🪪

আজ ০৮ এপ্রিল ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর আয়োজনে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)বিদ্যুৎ বরণ সাহা। এই সময় স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্কুলে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।এরপর প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে বেলুন ও পায়রা ওরান। এরপর প্যারেড ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের বিভিন্ন খেলা উপভোগ করেন। একটি আনন্দ মুখর পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমি নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত হয়েছি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে, আমি আশা করি, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করবে।

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দাও। এতে করে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।তোমরা সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবে এবং সততার সাথে এগিয়ে যাবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102