শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

ফতুল্লায় নলখালী খালের জায়গা উদ্ধার: অবৈধ দেয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় নলখালী খালের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) এক অভিযানের মাধ্যমে খালের প্রায় ২.৫ শতাংশ জায়গা দখলমুক্ত করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফতুল্লা ও খিজিরপুর মৌজায় অবস্থিত নলখালী খালের অভ্যন্তরে অবৈধভাবে দেয়াল নির্মাণ করে জায়গা দখলের বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, জনৈক ব্যক্তি খালের ভেতরে প্রায় ২.৫ শতাংশ জায়গা দখল করে ইটের দেয়াল নির্মাণ করেছেন। পরে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে খালের সঠিক সীমানা নির্ধারণ করা হয় এবং অবৈধভাবে নির্মিত সেই দেয়ালটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় দখল রোধে উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন।

অভিযান পরিচালনাকালে ফতুল্লা মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, সরকারি সম্পদ ও জলাশয় রক্ষায় প্রশাসন অত্যন্ত কঠোর। খালের জায়গা দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102