বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠকে সমঝোতা: মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত না’গঞ্জের চিকিৎসাসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ মহিলা পরিষদ উদ্যোগে নারীদের তৈরি পোশাক প্রশিক্ষণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত  রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লার চাঞ্চল্যকর শুভ অপহরণ মামলার অন্যতম আসামি ‘লাল শুভ’ নীলফামারী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুইদিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঁচপুরে সড়ক ও জনপথের জমি উদ্ধার: ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

ফতুল্লার চাঞ্চল্যকর শুভ অপহরণ মামলার অন্যতম আসামি ‘লাল শুভ’ নীলফামারী থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর অপহরণ মামলার অন্যতম প্রধান আসামি আল আমিন ইসলাম শুভ ওরফে ‘লাল শুভ’ (২৪)-কে নীলফামারী জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ৩:৩০ মিনিটে নীলফামারী সদর থানার জুম্মারপাড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুভ (২১) নামে এক যুবক অপহৃত হন। এই ঘটনায় ভিকটিমের মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় ১০ জন নামীয় এবং ৪/৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই ফতুল্লা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিলন ফকির এর আগে গত ০২ এপ্রিল মামলার এজাহারনামীয় তিন আসামি—সাব্বির (২১), রাজ্জাক (৫০) এবং ওয়াসিম (২৩)-কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায়, অন্যতম প্রধান আসামি লাল শুভর অবস্থান শনাক্ত করে ফতুল্লা থানার একটি আভিযানিক দল নীলফামারীতে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন ফকির জানান, অপহরণের এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102