রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন জ্বালানি সংকটে স্থবির জনজীবন: গভীর উদ্বেগ জানালেন সোহাইল ইসলাম ইফতি সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন মুন্সিগঞ্জের প্রাকৃতিক ও ঐতিহাসিক জনপদে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং বন্দরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি সোনারগাঁওয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

“ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোতালেরবাগ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহদী বিন ইব্রাহীমকে চাকরিচ্যুত করার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জুম্মার নামাজের বয়ানে সুদ ও মাদকের কুফল নিয়ে আলোচনা করায় মসজিদ কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন এবং মসজিদের ভেতরেই প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের বয়ানে মুফতি মাহদী বিন ইব্রাহীম কোরআন ও হাদিসের আলোকে সুদখোর এবং মাদকসেবীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই বয়ানের পর মসজিদ কমিটির একাংশ ক্ষুব্ধ হয়ে তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। জুমার নামাজের পর বিষয়টি সাধারণ মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়লে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাধারণ মুসল্লিরা ইমাম সাহেবের পক্ষে অবস্থান নিয়ে কমিটির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘প্রতিবাদী কণ্ঠস্বর’ সামাজিক সংগঠন। সংগঠনের সভাপতি জামাল হোসাইন টিপু এক বিবৃতিতে বলেন, “মসজিদের মিম্বর হচ্ছে হকের জায়গা। একজন আলেম হিসেবে সুদ ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কথা বলা ইমাম সাহেবের ঈমানি দায়িত্ব। অথচ সমাজ সংস্কারমূলক এই বয়ানের কারণে তাকে চাকরিচ্যুত করা ইসলামি মূল্যবোধের চরম অবমাননা।”

তিনি আরও বলেন, “আমরা অবিলম্বে ইমাম সাহেবকে সসম্মানে তার পদে পুনর্বহালের দাবি জানাচ্ছি। একইসঙ্গে যারা হীন স্বার্থ চরিতার্থ করতে এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের মসজিদ কমিটি থেকে অপসারণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102