রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন জ্বালানি সংকটে স্থবির জনজীবন: গভীর উদ্বেগ জানালেন সোহাইল ইসলাম ইফতি সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন মুন্সিগঞ্জের প্রাকৃতিক ও ঐতিহাসিক জনপদে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং বন্দরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি সোনারগাঁওয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে খন্দকার টাওয়ারের নিচ তলায় মিলাদ ও দোয়ার মাধ্যমে এই দ্বিতীয় শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই কনভেনশন হলটির শুভ উদ্বোধন করেন। এ সময় জান্নাত খন্দকার হাউজিং লিমিটেডের চেয়ারম্যান দিদার খন্দকারের মমতাময়ী মাতা হামিদা খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দিদার খন্দকার তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এলাকার অনেক সাধারণ মানুষ সাধ্যের মধ্যে উন্নত পরিবেশে সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে চান। তাদের সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা ‘জান্নাত কনভেনশন হল-২’ চালু করেছি। ব্যবসার চেয়েও মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যেন আগামীতেও এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কবির খান, মামুন খান, মনোয়ার হোসেন সোখনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102