রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন জ্বালানি সংকটে স্থবির জনজীবন: গভীর উদ্বেগ জানালেন সোহাইল ইসলাম ইফতি সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন মুন্সিগঞ্জের প্রাকৃতিক ও ঐতিহাসিক জনপদে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং বন্দরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি সোনারগাঁওয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

​সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ 🪪

আজ ৪ এপ্রিল(শনিবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে এক সাংগঠনিক সভার মধ্য দিয়ে জেলা সভাপতি সাইদুর রহমানের উপস্থিতিতে বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষা সংস্কারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন,সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটি’ গঠন করা হয়েছে।

​সভায় শাহিন মৃধাকে আহ্বায়ক এবং তায়েব হাসান তাজবির কে সদস্য সচিব নির্বাচিত করে এই কমিটি ঘোষণা করা হয়।

​এ সময় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক শাহিন মৃধা বলেন, “বিগত দিনের সন্ত্রাস ও দখলদারিত্বের ছাত্র রাজনীতির বিপরীতে আমরা শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার এক নতুন ধারা তৈরি করতে চাই। বাংলাদেশ ছাত্র ফেডারেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে-শিক্ষার সমান অধিকার কোনো করুণা নয়, বরং এটি প্রতিটি শিক্ষার্থীর সাংবিধানিক অধিকার। বর্তমান ঘুণেধরা শিক্ষা ব্যবস্থার আমূল এবং গুণগত সংস্কার সাধন এবং রাষ্ট্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এখন সময়ের দাবি।”
​তিনি আরও বলেন, “নবগঠিত এই কমিটি সিদ্ধিরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের ন্যায্য স্বার্থ রক্ষা, শিক্ষার লাগামহীন বাণিজ্যিকীকরণ রোধ এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সর্বদা আপসহীন থাকবে। আমরা শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার মেলবন্ধনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন ও সাম্যের ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

​নবনির্বাচিত সদস্য সচিব তায়েব হাসান তাজবির বলেন, “একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত হলো শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার। আমরা তৃণমূল পর্যায় থেকে ছাত্রদের সংগঠিত করার মাধ্যমে শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দিতে এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবো।”

​কমিটি পরিচিতি:
১. আহ্বায়ক: শাহিন মৃধা
২. সদস্য সচিব: তায়েব হাসান তাজবির
৩. সদস্য (পাঠচক্র): মোঃ সাফিন
৪. সদস্য (প্রচার): সিয়াম
৫. সদস্য (অর্থ): রাকিবুল ইসলাম রাফি
৬. সদস্য (দপ্তর): আশরাফুল
৭. সদস্য: আসরাফুজ্জামান মাসুম
৮. সদস্য: কো-অপ্ট
৯. সদস্য: কো-অপ্ট
১০. সদস্য: কো-অপ্ট
১১. সদস্য: কো-অপ্ট

​উল্লেখ্য যে,১১ সদস্যের এই কমিটির ৪টি পদ শূন্য রাখা হয়েছে,যা পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102