শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাওলানা আবদুল জব্বার বলেন, আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমের জন্য কর্মীদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চারিত্রিক গুণাবলি অর্জনের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ও সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হুসাইন।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া অপরিহার্য। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে প্রতিটি কর্মীকে জ্ঞান ও আদর্শে বলীয়ান হতে হবে।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সমাপনী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।