রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু

ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৫ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী (মরহুমা) বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাদ আছর ফতুল্লার মাসদাইর এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল’ নারায়ণগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউসার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম মাহমুদুল হক আলমগীর।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন (মরহুমা) বেগম খালেদা জিয়াকে দেশের ‘আপোষহীন নেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার রাজনৈতিক আত্মত্যাগের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অনুষ্ঠানে আগত সকলের মাঝে তোবারক ও ইফতার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102