শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময় তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৩ 🪪

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্যকে ধারণ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের পরিচিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। রমজানে নিম্নআয়ের মানুষের খাদ্যতালিকায় পুষ্টির ঘাটতি পূরণের লক্ষ্যে তার উদ্যোগে নগরীর ৬৫০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

জানা যায়, পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগরীর ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে মাথাপিছু ১ কেজি করে মাংস তুলে দেওয়া হয়।

সহায়তা যেন প্রকৃত অভাবী মানুষের কাছেই পৌঁছায়, তা নিশ্চিতে বিশেষ সতর্কতা অবলম্বন করেন আয়োজকরা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি তদারকি দল গঠন করে আগে থেকেই তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে মাংস তুলে দেওয়া হয়।

এ উদ্যোগ প্রসঙ্গে সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, “রমজান মাস আমাদের সংযম, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে মানুষের কষ্টকে গভীরভাবে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি হয়। সমাজের সচ্ছল ও সামর্থ্যবান মানুষরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে অসহায়দের পাশে দাঁড়ানো অনেক সহজ হয়।”

তিনি আরও বলেন, “রমজান মাসে অন্তত কোনো পরিবার যেন ইফতার বা সেহরির সময় পুষ্টির অভাবে কষ্ট না পায়, সেটাই আমার প্রধান লক্ষ্য। এমন ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”

বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষেই মাংস কেনা প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বিনামূল্যে মাংস পেয়ে উচ্ছ্বাস ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে এবং রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে।

মাংস বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানিয়েছেন, গত বছরের মতো এবারও পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা ব্যয় বহন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102