রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা: ‘গণতন্ত্র রক্ষায় সবসময় রাজপথে থাকবো’ মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি সরকারি তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পন পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নতুন যুদ্ধে নেমেছি: এমপি আব্দুল্লাহ আল-আমিন শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান: চাষাঢ়া শহীদ মিনারে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ 🪪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনসিইউপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুল, সহ-সভাপতি এম. এ. সাত্তার ভুট্টো, সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর বিএনসিইউপি নেতা আয়ান আলম সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102