রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা: ‘গণতন্ত্র রক্ষায় সবসময় রাজপথে থাকবো’ মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি সরকারি তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পন পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নতুন যুদ্ধে নেমেছি: এমপি আব্দুল্লাহ আল-আমিন শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান: চাষাঢ়া শহীদ মিনারে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ 🪪

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা শাখা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

সকালে প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন জিসাস-এর নেতাকর্মীরা। এ সময় তারা ৫২’র ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের পরম শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নীল আলম দিগন্ত এবং সাধারণ সম্পাদক এস এম আবদুল্লাহ খান।

এছাড়াও কর্মসূচিতে আরও অংশ নেন ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির নেতা খোরশেদ আলম খশু, কালু দেওয়ানসহ জিসাস এবং বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। ভাষা শহীদদের সেই আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে দেশীয় সংস্কৃতি রক্ষা এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সবসময় কাজ করে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102