রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা: ‘গণতন্ত্র রক্ষায় সবসময় রাজপথে থাকবো’ মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি সরকারি তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পন পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নতুন যুদ্ধে নেমেছি: এমপি আব্দুল্লাহ আল-আমিন শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান: চাষাঢ়া শহীদ মিনারে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ 🪪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

মূল দলের পাশাপাশি বাসদ-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এর মধ্যে ছিল— সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে সমবেত হন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ, সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল সব ধরনের শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর সূচনা। ভাষা শহীদদের সেই আত্মত্যাগের চেতনাকে ধারণ করে আজ দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ছাত্র, শ্রমিক ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এদিকে, জেলা শহরের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও উপজেলাতেও বাসদ-এর উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এর অংশ হিসেবে ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর উপজেলা এবং রূপগঞ্জ উপজেলা শহীদ মিনারে বাসদের স্থানীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102