রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা: ‘গণতন্ত্র রক্ষায় সবসময় রাজপথে থাকবো’ মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি সরকারি তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পন পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নতুন যুদ্ধে নেমেছি: এমপি আব্দুল্লাহ আল-আমিন শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান: চাষাঢ়া শহীদ মিনারে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে নতুন যুদ্ধে নেমেছি: এমপি আব্দুল্লাহ আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ 🪪
একটি নতুন ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্য নিয়ে আমরা নতুন যুদ্ধে নেমেছি’—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার লালপুর এলাকায় কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে আয়োজিত এক দিনব্যাপী সুন্নতে খাতনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দক্ষিণের উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমিন তরুণ প্রজন্মের ওপর গুরুত্বারোপ করে বলেন:​”আমরা যদি পজিটিভ কাজে ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে না পারি, তবে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে না। তরুণ এবং সিনিয়র সিটিজেনরা মিলে একসাথে কাজ করলে সমাজকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে এলে অনেক স্থানীয় সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়।”
তিনি আরও যোগ করেন, “যারা আমাকে না দেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি দোয়া চাই। আমি যেন কখনও অন্যায়ের সাথে আপস না করি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন, ইনশাআল্লাহ।”
​আজিজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং ডা. ফজলুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:​ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ​আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক রেদোয়ানুল আজিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজি।
​এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল মজিদ শিকদার, হামিদ সরকার, মহিউদ্দিন আহমেদ, নুরুদ্দিন বকশি এবং ফতুল্লা ৪নং ওয়ার্ড মেম্বার মাঈনুদ্দিন আহমেদ। মাওলানা হাকিমুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং হাবিবুর রহমান ইসলামী সংগীত পরিবেশন করেন।
​উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশনের দেশব্যাপী সুন্নতে খাতনা কর্মসূচির অংশ হিসেবে এদিন মোট ৫০ জন শিশুর খতনা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল কর্তৃপক্ষ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102