রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন জ্বালানি সংকটে স্থবির জনজীবন: গভীর উদ্বেগ জানালেন সোহাইল ইসলাম ইফতি সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন মুন্সিগঞ্জের প্রাকৃতিক ও ঐতিহাসিক জনপদে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং বন্দরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি সোনারগাঁওয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ 🪪
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শেষে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি Mikolaj Cholewicz ও Virginie Muller-এর সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।
বৈঠকে তিনি নির্বাচনের সামগ্রিক পরিবেশ, প্রচারপর্ব, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা, নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। অঞ্জন দাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক তাকবীর হোসেন, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102