সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ 🪪

নোয়াখালীর হাতিয়ায় স্বামীকে বেঁধে রেখে ৩ সন্তানের জননীকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে, এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। আজ এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এই ঘটনার সত্যতা এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, অভিযুক্ত আবদুর রহমান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং বর্তমানে বিএনপির হয়ে কাজ করছে। এটি প্রমাণ করে যে, দুর্বৃত্তদের কোনো দল নেই, তারা ক্ষমতার ছায়াতলে থেকে অপরাধ কর্ম চালিয়ে যেতে চায়।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী আমল শেষ করে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমরা একটি স্থিতিশীল, সহিংসতা বিহীন এবং বৈষম্যহীন রাষ্ট্র চাই।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব দুর্বৃত্তায়ন করে দেশে মুক্তিযুদ্ধবিরোধী প্রতারক রাজনৈতিক শক্তি এবং আওয়ামী লীগের রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ তৈরি করা চলবে না। ছাত্র-জনতা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, তা কোনো দুর্বৃত্তের হাতে জিম্মি হতে দেওয়া হবে না।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসন ও পুলিশকে অবিলম্বে নির্লিপ্ততা পরিহার করতে হবে। নির্বাচনে বিজয়ী প্রার্থী বা পরাজিত প্রার্থী—কারও সমর্থক পরিচয়েই যেন কোনো অপরাধী পার না পায়, তা নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে হাতিয়ার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায়। একইসাথে ভুক্তভোগী নারী ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102