রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া  নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যেই কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার ছবি পুড়ে গেছে। এছাড়া কার্যালয়ের আসবাবপত্র, চেয়ার-টেবিল ও টেলিভিশনসহ মূল্যবান সরঞ্জাম ভস্মীভূত হয়েছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, ‘‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বিশাল বিজয় মেনে নিতে না পেরে প্রতিপক্ষ দুর্বৃত্তরা প্রতিহিংসপরায়ণ হয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।’’

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘‘আমরা চাই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। তবে তদন্তের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করা হয়, সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে।’’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সাথে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102