জেলা সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূরের সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, কার্যকরী সদস্য রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় জেলা সহ-সভাপতি সৃজয় সাহা তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ এর আমলে শিক্ষা আন্দোলনে শহিদ কাঞ্চন, দীপালি, জয়নালসহ সকল শহিদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা। তাদের আদর্শ ধারণ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় যৌক্তিক ও গণমুখী শিক্ষা আন্দোলনের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রণীত বৈষম্যমূলক মজিদ শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। দীপালি, কাঞ্চন, জয়নালসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ এবং সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বৈরাচার প্রতিরোধ দিবসে আমরা অঙ্গীকার করছি—শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং একটি গণতান্ত্রিক শিক্ষা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
এসময় নেতৃবৃন্দ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং বিশেষভাবে অভিনন্দন জানান জোনায়েদ সাকি কে, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলন এর প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। একইসাথে তারা সংসদ সদস্যদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অঙ্গীকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে ছাত্রসমাজ অতীতের মতোই গণআন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা বিশ্বাস করে, শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।