শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন রুপগঞ্জের সিরিজ ডাকাতির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের জালে দুর্ধর্ষ ডাকাত হোসেন মিয়া মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান নাঃগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির

সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি। আর বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সাথে যারা কাজ করে অধিকাংশ ঐ এলাকার চিহ্নিত খারাপ মানুষ, উনি (আজহারুল ইসলাম মান্নান) যদি নির্বাচিত হন সোনারগাঁয়ের মানুষ এখন ভয়ে আছে, উনি যদি নির্বাচিত হয় সোনারগাঁয়ের মানুষের শান্তি হবে না, মানুষ ভালো ব্যাবহার পাবে না, এ সন্ত্রাসীদের ধারা চাঁদাবাজি হবে, মানুষের সম্পদ দখল হবে, মাদক বৃদ্ধি পাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, আইনশৃঙ্খলা অবনতি ঘটবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে কয়েকটি পথসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমার পক্ষে শিক্ষকরা গিয়েছিল আজকে ভোট চাইতে সোনারগাঁ পৌরসভা এলাকায়। সেখানে ধানের শীষ প্রাতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের লোকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ভয়ভীতি দেখিয়েছে।

গিয়াসউদ্দিন বলেন, আপনারা চিন্তা করেন আমাদের সিদ্ধিরগঞ্জে এসে কতো সুন্দর করে সভা করে, বক্তব্য রাখে, ব্যানার লাগায়, ফেস্টুন লাগায়, আমরা তাদের একজনকেও কিছু বলি না। আমরা বলি, যতজন প্রার্থী আছে সবায় সম্মানিত সিদ্ধিরগঞ্জ আসলে তাদেরকে সম্মান দিবেন, ভোট দেওয়া না দেওয়া সেটা অন্য কথা, যেহেতু নির্বাচন করছে সে সম্মনিত ব্যাক্তি তাকে সম্মান দিবেন, সিদ্ধিরগঞ্জের মানুষ সম্মান দিলে আপনারা বড় হয়ে যাবেন, আর অসম্মাানিত করলে আপনারা সিদ্ধিরগঞ্জের মানুষ ছোট হয়ে যাবেন।
তিনি বলেন, আজকে সোনারগাঁয়ে যে ব্যাবহার করেছে তারা কি বড় হয়েছে না ছোট হয়েছে? আর সকল মানুষত ছোট হয় নাই, সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি।

তাই সোনারগাঁয়ের মানুষ তাদের নিজেদের অত্মসম্মাননের জন্য তারা আমার পক্ষে কাজ করছে, আমি সোনারগাঁয়ের মানুষ,কে কৃতজ্ঞতা জানায়, আমি এমপি হয় বা না হয় যতদিন বেচে থাকব সোনারগাঁয়ের মানুষের কথা আমি ভুলব,না।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ, সোলেইমা প্রধান, হাবিবুর রহমান হবি, হাবিবুর রহমান হাবু, হাজী আমির হোসেন, হাজী মুসলেম উদ্দিন, আব্দুল বারেক, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, শাহ-জালাল কালু, এ্যাডঃ ফয়েজ আহেমদ, আশিক, শাহ আলম, আরিফ প্রধানসহ আরো অনেকে।#

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102