শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোগড়াপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হালিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতাউর রহমান বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী। তিনি সারা জীবন দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। তার অবদান এ দেশের মানুষ কখনো ভুলবে না। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
তিনি আরও বলেন,“বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।