মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতদিনব্যাপী শোক কর্মসূচির শেষ দিনে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মিশনপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁনের সভাপতিত্বে এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা’র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু ও ফতেহ রেজা রিপন; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব; নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেত্রী রাশিয়া জামাল, ওলামা দলের সাধারণ সম্পাদক কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, আরিফ হোসেন, মনির হোসেন, শামীম হোসেন, আব্দুর রশিদসহ দল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী আহমেদ। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102