বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

হাবিব উন-নবী খান সোহেলকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।

এক শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান বলেন, হাবিব উন-নবী খান সোহেল একজন ত্যাগী, দক্ষ ও দূরদর্শী নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ নেতার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেহেদী হাসান আরও বলেন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে হাবিব উন-নবী খান সোহেলের ভূমিকা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, যেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন হাবিব উন-নবী খান সোহেল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102