অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া। তিনি বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ছাত্রদলকে আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন,বেগম খালেদা জিয়ার পুরো জীবন ছিল সংগ্রাম ও ত্যাগের উদাহরণ। তাঁর দেখানো পথে চলেই আমাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজকের এই দোয়া মাহফিল আমাদের সেই শপথেরই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বিল্লাল এইচ সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বায়জিদ ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট শিমুল, আমির মেম্বার শাহের আলী, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে রিমন ভুঁইয়া, সনমান্দী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নয়ন সরকার, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুজাহিদুল ইসলাম মিহাদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি সাব্বির আলী, সহসাধারণ সম্পাদক মো. সাকিব, জামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাবিল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।