রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ 🪪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আতাউর রহমান বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
শোকবার্তায় তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন জ্যেষ্ঠ নারী রাজনীতিবিদ হিসেবে প্রতিকূল পরিস্থিতির মুখে তাঁর দৃঢ়তা ও মানসিক শক্তি অনস্বীকার্য। দীর্ঘদিন কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে তাঁকে জীবনের শেষ সময়গুলো পার করতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
আতাউর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে। শোকের এই সময়ে বিভাজনের ঊর্ধ্বে উঠে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোই হওয়া উচিত।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102