শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ 🪪

সেবাই ধর্ম’—এই ব্রত নিয়ে গত ৭২ বছর ধরে নারায়ণগঞ্জে মানবতার সেবা দিয়ে আসছে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ। এই ঐতিহ্যের অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু শিবির।

প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই ক্যাম্পে প্রায় ২০০ থেকে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবারের ক্যাম্পে অপারেশন পার্টনার হিসেবে সহযোগিতা করছে শহিতুননেছা লায়নস চক্ষু হাসপাতাল।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে এতিমখানাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত। ৭২ বছরের এই সেবার ঐতিহ্য তারা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এবছর চক্ষু শিবিরের পাশাপাশি আরেকটি নতুন ক্যাম্পেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্ষু শিবিরের সমন্বয়কারী রোটোরীয়ান পিপি আবদুল্লাহ আল হোসাইন বাপ্পি, আহ্বায়ক রোটোরীয়ান পিপি মোহাম্মদ তারেক আফজল এবং ব্যবস্থাপনায় ছিলেন রোটোরীয়ান মোস্তফা এমরানুল হক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102