বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

সোনারগাঁয়ে ছাত্র ও যুবকদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া ছাত্র ও যুবকদের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( বিকেলে) মহজমপুর মাঠে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় বশিরগাঁও ইয়াং ক্লাব ও নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুইঁয়া। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম আরও উৎসাহিত হবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ্ জালাল। তিনি বলেন, এলাকার ছাত্র ও যুবকদের ঐক্যবদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এমন সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খেলা উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুল সংখ্যক ছাত্র-যুবক মাঠে উপস্থিত ছিলেন। খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102