বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ 🪪
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা শায়খ আবু তাওয়ামা সংসদ নিজ কার্যালয়ে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ইউসুফ মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সিলেটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহাদাত হোসেইন ফয়সাল, হাফেজ আল আমিন, মাওলানা আবু রায়হান, জনাব মোহাম্মদ মামুন, জনাব আবু তালেবসহ শায়খ আবু তাওয়ামা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102