বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আবু মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলআনন্দ মিছিল করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে নামীয় ৩শ ফুট সড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উক্ত আনন্দ মিছিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম সাথে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভুঁইয়া নেতৃত্ব দেন। আনন্দ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে আবু মোহাম্মদ মাসুম বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রূপগঞ্জের লাখো জনতা সারাদেশ থেকে আসা লোকজনকে শৃঙ্খলা, আপ্যায়নে নিয়োজিত থাকবো। আমরা আমাদের নেতাকে বরণ করে নেব। তারেক রহমান দেশের হাল ধরলে দেশের সার্বভৌমত্ব, শৃঙ্খলা, উন্নয়ন বজায় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক সরফরাজ মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102