শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মাঝে নতুন গতি সঞ্চার করবে: রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ‘নতুন দিগন্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। প্রিয় নেতার দেশে ফেরা উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দেশনায়ক তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসে থাকলেও তাঁর মন পড়েছিল এই বাংলার মাটিতে। আজ তাঁর স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য এক ঐতিহাসিক ও পরম আনন্দের মুহূর্ত। আমরা বিশ্বাস করি, তাঁর প্রত্যক্ষ নেতৃত্বেই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরে পাবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের প্রতীক তারেক রহমান। তাঁর ফিরে আসা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নতুন করে উজ্জীবিত করবে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জাতীয়তাবাদী শক্তি আরও সুসংহত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102