রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

নারায়ণগঞ্জে বেগম রোকেয়ার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী পালিত: নারীমুক্তির সংগ্রামে রোকেয়াই প্রেরণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ 🪪

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর ২নং রেল গেইটস্থ বাসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সভার শুরুতে নেতৃবৃন্দ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। নারীদের ‘মানুষ’ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি এবং সব প্রতিবন্ধকতা দূর করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। লেখনী ও সংগঠন গড়ার মধ্য দিয়ে তিনি নারীদের আপন প্রত্যয় নির্মাণের পথ দেখিয়েছেন।

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও নারীরা আজও সমঅধিকার ও সমকাজে সমমজুরি থেকে বঞ্চিত। একদিকে অর্থনৈতিক শোষণ, অন্যদিকে পুরুষতান্ত্রিক মানসিকতার শিকলে তারা বন্দী। গত বছর জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১৬ মাস পরেও দেশে নারী নির্যাতন ও হত্যা জ্যামিতিক হারে বাড়ছে। পাহাড়ে কিংবা সমতলে, ঘরে বা কর্মক্ষেত্রে—কোথাও নারীরা নিরাপদ নয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে বর্তমানে ‘তৌহিদী জনতা’র নামে নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং এবং মব সন্ত্রাসের আতঙ্ক বিরাজ করছে। ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন সীমা ছাড়িয়ে গেছে। বক্তারা বলেন, এই শোষণমূলক ব্যক্তিমালিকানাধীন সমাজ ব্যবস্থা ও পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনে বেগম রোকেয়ার আদর্শই আজও আমাদের প্রধান প্রেরণার উৎস।

সভায় আরও বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102