মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

না’গঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে মাসুদুজ্জানের পক্ষে নগরীতে ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ 🪪

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এর সদ্য সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

আজকের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষদের হাতে প্রচারণাপত্র বিতরণ করা হয় এবং মাসুদুজ্জামানের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ছাত্রদল নেতৃবৃন্দ সরাসরি এলাকায় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেন।

আজ  শনিবার২২ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের সভাপতি আমিনুল ইসলাম সিফাত, তুলারাম কলেজের সেক্রেটারি সুজন দপ্তর, দপ্তর সম্পাদক রহিত, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক আলতাফ হৃদয়, সদর থানা ছাত্রদলের সাগর এবং বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় ছাত্রনেতৃবৃন্দ। সদস্যরা সক্রিয়ভাবে এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, প্রচারণাপত্র বিতরণ করেন এবং মাসুদুজ্জামানের পক্ষে সমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মসূচিতে শিক্ষার্থী, যুবক, নারী ও প্রবীণরা দলে দলে অংশ নেন, এবং দেখা যায় যে জনমত গঠনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এবং রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় আলোচনা সম্পন্ন হয়।

গণসংযোগে অংশ নেয়া নেতৃবৃন্দরা বলেন, “আজকের কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের সচেতন করা। ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনসাধারণের ধারণা তৈরি করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এই প্রচেষ্টার মূল বিষয়।

এবং কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এই ধরনের সরাসরি সংযোগ এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম তাদের জন্য নতুন উদ্দীপনা যোগ করেছে। বিশেষ করে, যুব সমাজের মধ্যে এ ধরনের প্রচারণা তাদের রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ ধরনের কর্মসূচি প্রমাণ করে যে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এবং তার নেতৃবৃন্দ শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি পালনেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সেবা মনোভাব প্রসারের মধ্য দিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102