মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দলের স্বার্থে ও প্রতীকের সম্মানে আমাদের সবাইকে এক থাকতে হবে: আজহারুল ইসলাম মান্নান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশাল সমাবেশ ও শোডাউন করেছে বিএনপি। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের নাভানা ভূইয়া সিটি মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আল্লাহর অশেষ কৃপায় এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থায় আমি ধানের শীষের মনোনয়ন পেয়েছি। দলের স্বার্থে ও প্রতীকের সম্মানে আমাদের সবাইকে এক থাকতে হবে।”

দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারীদের সতর্ক করে তিনি বলেন, “মনোনয়ন চাওয়া দোষের কিছু নয়, কিন্তু দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে কাজ করাই প্রকৃত নেতার পরিচয়। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের কেউ মনোনয়ন পেলেও আমি তাদের পক্ষে ভোট চাইতাম, কিন্তু কখনোই দল বা প্রতীকের বিরুদ্ধে যেতাম না।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102