শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের

বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল— এমন অভিযোগ উঠেছে। নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা ও ত্যাগী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে দল ও নেতাকর্মীদের কাছে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করে বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

তিনি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই— এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”

দলীয় নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে মান্নান বলেন, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই নির্বাচনের আগে তাকে বিতর্কিত করে দলীয় ও জনসমর্থন দুর্বল করার একটি ষড়যন্ত্রই এখন সক্রিয় রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102