মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব ও সংহতি দিবসে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপালেন পিতা – পুত্র 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ 🪪

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম এবং তার পুত্র মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশার নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জের রাজপথে রীতিমতো কাঁপন ধরিয়েছে। হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে নগরীর কালীরবাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শুক্রবার বিকালে কালীরবাজারস্থ আবুল কালামের বাসভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই এসে শেষ হয়। র‍্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড এবং শত শত দলীয় ও জাতীয় পতাকা শোভা পায়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। তার বক্তব্যে তিনি ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “৭ই নভেম্বর যেটা হয়েছিল সেইদিনের প্রেক্ষাপটটা থেকে আমরা মুক্তি চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য সেইদিন ঢাকাসহ সারাদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন, স্বাধীনতার মহানায়ক। বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক।”

র‍্যালির আয়োজক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা তার বক্তব্যে নেতাকর্মীদের ধৈর্য ধরতে এবং ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। তিনি বলেন, “সবাই ধৈর্য ধরুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। জনস্রোত যেখানে আমরা সবাই থাকবো সেখানে। আজকের মতো অনাগত দিনেও আমরা আমাদের নেতা, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, কারানির্যাতিত নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।”

তার বক্তব্য চলাকালে “ক্ষমতা না জনতা, জনতা জনতা – দালালী না রাজপথ, রাজপথ রাজপথ” স্লোগান দিতে শুরু করলে হাজার হাজার নেতাকর্মীও তার সাথে স্লোগান ধরেন। তাদের স্লোগানে স্লোগানে গোটা নগরী মুখরিত হয়ে ওঠে, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

র‍্যালিতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই বিশাল র‍্যালিটি নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির শক্তি ও সংহতির এক নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102