মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ৩১ দফা প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় আজ ০১ নভেম্বর ২০২৫ তারিখে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করা হয় বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে।

এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্বে ছিলেন খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এবং পোলষ্টার ক্লাবের সভাপতি এস. এম. বাতেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পোলষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ বিন নূর পারভেজ, সাবেক সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি কামরুজ্জামান, মাসুম কবীর, আঃ লতিফ মন্টু, টিপু সুলতান ও মনির হোসেন। উপস্থিত ছিলেন আরও আজিজুল হক নান্নু, সহ-সভাপতি, খানপুর ব্রাচ রোড জামে মসজিদ; রাতুল কবীর, সহ-সাধারণ সম্পাদক, পোলষ্টার ক্লাব; হাজী নিজামুদ্দিন, সহ-সভাপতি, পোলষ্টার ক্লাব; এবং নিয়াজ মাহমুদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনগণ, যারা দলমত নির্বিশেষে মাসুদুজ্জামান মাসুদের উন্নয়ন ও ঐক্যের রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে উৎসাহের সঙ্গে এই গণসংযোগে যুক্ত হন।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি যুগাড়কারী পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102